প্রাইম ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন ড. মো. মোস্তফা সাজ্জাদ হাসান এফসিএ সিপিএ। তিনি একজন পেশাদার ফরেনসিক অ্যাকাউন্ট্যান্ট, চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট ও করপোরেট লিগ্যাল এক্সপার্ট। ড. মো. মোস্তফা সাজ্জাদ হাসান অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ফাইন্যান্সিয়াল ফ্রড ইনভেস্টিগেশন, বিজনেস ডিসপিউট সেটলমেন্ট, অ্যান্টি মানি লন্ডারিং, ট্যাক্স এবং করপোরেট লিগ্যাল বিষয়ে অভিজ্ঞ। তিনি ফরেনসিক অ্যাকাউন্টিং বিষয়ে যুক্তরাজ্যের বেন্টউড কলেজ থেকে ডিপ্লোমা এবং ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। ড. মোস্তফা সাজ্জাদ হাসান ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) কোয়ালিফায়েড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও ফেলো মেম্বার। পাশাপাশি আয়ারল্যান্ডের সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউটের সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট (সিপিএ)। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব প্রফেশনাল সার্টিফায়েড ফরেনসিক অ্যাকাউন্ট্যান্টসের (আইপিএফএ) সদস্য ও ফেলো মেম্বার।




















































