আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ দলে স্পেশালাইজড ব্যাটিং কোচ আশরাফুল

0
132

বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হলেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল
আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন দুই ম্যাচের টেস্টতিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে তিনি দায়িত্ব পালন করবেন স্পেশালাইজড ব্যাটিং কোচ হিসেবে।

সোমবার (৩ নভেম্বর) মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের দীর্ঘ সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন

এ ছাড়া সাবেক ক্রিকেটার ও বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক থাকবেন দলের সঙ্গে টিম ডিরেক্টর হিসেবে।

জাতীয় পর্যায়ে কোচিংয়ে এটি আশরাফুলের প্রথম অভিজ্ঞতা। দীর্ঘদিন ঘরোয়া ও বয়সভিত্তিক দলে পরামর্শক হিসেবে কাজ করলেও এবারই প্রথম জাতীয় দলের দায়িত্ব পাচ্ছেন তিনি।

বিসিবি সূত্র জানায়, আসন্ন আয়ারল্যান্ড সিরিজের সব টি–টোয়েন্টি ম্যাচ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
প্রথম ম্যাচ ২৭ নভেম্বর, পরের দুটি ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর।

এর আগে দুটি দল মুখোমুখি হবে দুই ম্যাচের টেস্ট সিরিজে
প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে,
দ্বিতীয় ও শেষ টেস্ট ১৯ নভেম্বর ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামে

বাংলাদেশের সাবেক অধিনায়ক আশরাফুলের এই নতুন অধ্যায়কে অনেকেই দেখছেন তার ক্রিকেট–অভিজ্ঞতার মূল্যায়ন হিসেবে।

Previous article২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা বিএনপির: খালেদা জিয়া তিন আসনে, তারেক রহমান বগুড়ায়
Next articleএকীভূত ৫ ব্যাংকের আমানত ফেরত মিলতে পারে এক মাসের মধ্যেই: গভর্নর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here