স্টাফ রিপোর্টার
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নতুন করে অবনতির দিকে যায়নি বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য। চিকিৎসকের ভাষায়, এটিই এখন “ইতিবাচক দিক”।
আজ মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসকেরা জানান, খালেদা জিয়ার অবস্থায় কিছুটা উন্নতি দেখা গেলেও তা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। বয়সজনিত নানা জটিলতা তাঁর সেরে ওঠার গতি ধীর করে দিচ্ছে।
চিকিৎসক বলেন, “ম্যাডামের চেস্ট ইনফেকশন এবার তাঁকে বেশ ভুগিয়েছে। এটা থেকে সেরে উঠতেই তাঁর শরীরের ওপর চাপ পড়ে গেছে।”
তিনি আরও জানান, বর্তমানে তাঁকে বিদেশে নিয়ে যাওয়ার মতো পরিকল্পনা বোর্ডের নেই। চিকিৎসা বাংলাদেশেই চলবে।























































