শেখ হাসিনার মামলার রায় কাল

0
110

কয়েক জেলায় বিজিবি, ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে নিষিদ্ধ আওয়ামী লীগ

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণা হবে সোমবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছে, রায়ের যে অংশটি আদালত পড়ে শোনাবে, সেটি বিটিভির অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে। অন্যান্য গণমাধ্যমও এ সম্প্রচার ব্যবহার করতে পারবে।

এদিকে রায় ঘিরে রোববার ও সোমবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। দলটির এক নেতা অভিযোগ করেছেন, ‘বেআইনি আদালতে অবৈধ বিচারের নামে নাটকের রায়’ দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির সমর্থকেরাও কর্মসূচির পক্ষে প্রচার চালাচ্ছেন।

রায় সামনে রেখে গত রাত থেকেই রাজধানীসহ বিভিন্ন জেলায় আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, সম্ভাব্য নাশকতা ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘দেশে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে।’

রায়কে ঘিরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ‘একটি মহল দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে।’ অন্যদিকে জামায়াতসহ আট দলের এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, তাঁরা মাঠে থাকবেন এবং কাউকে নাশকতা করতে দেবেন না।


Previous articleনারী অনূর্ধ্ব–১৯ দলে নির্বাচনে অনিয়মের অভিযোগ, এনএসসিকে জবাব দিল বিসিবি
Next articleলালদিয়া টার্মিনাল নিয়ে আন্দোলন করছে ‘স্বার্থান্বেষী গোষ্ঠী’: বিডা চেয়ারম্যান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here