১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার সরকারি প্রাথমিক শিক্ষকদের

0
100

নিজস্ব প্রতিবেদক | ১০ নভেম্বর ২০২৫, সোমবার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বেতন গ্রেড উন্নীত করার আশ্বাস পেয়ে তাদের চলমান আন্দোলন স্থগিত করেছেন।

সোমবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে শিক্ষক সংগঠনগুলো আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়।

অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন,
“সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১১তমে উন্নীত করার বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব জাতীয় বেতন কমিশন ২০২৫-এ পাঠানো হয়েছে। কমিশনের সুপারিশ পাওয়ার পর অর্থ বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”

বৈঠকে আরও জানানো হয়, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির বিষয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পদক্ষেপ নেবে।

প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক আনিচুর রহমান বলেন,
“অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে আমরা আন্দোলন প্রত্যাহার করেছি। দাবি বাস্তবায়ন পরিষদও একই সিদ্ধান্ত নিয়েছে।”

বৈঠকে অর্থসচিবের সভাপতিত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা ও দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Previous articleসরকারি চাকরিজীবীদের নতুন পে–স্কেলের সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার: অর্থ উপদেষ্টা
Next articleদিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ, নিহত অন্তত ১৩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here