বিদেশি ই–কমার্সে বিক্রির অর্থ দেশে আনার সময় বাড়ছে

0
102

নিজস্ব প্রতিবেদক
বিদেশি ই–কমার্স প্ল্যাটফর্মে বিক্রি করা পণ্যের অর্থ দেশে আনার সময়সীমা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। এখন পর্যন্ত এই সময়সীমা ছিল ১২০ দিন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা ১৮০ দিন করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, রপ্তানিকারকদের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, বিদেশি প্ল্যাটফর্মে পণ্য পাঠানোর পর তা সঙ্গে সঙ্গে বিক্রি হয় না— অনেক সময় গুদামে মজুদ থাকে বা ফেরত আসে। ফলে ১২০ দিনের মধ্যে মূল্য দেশে আনা সম্ভব হয় না।

ই–কমার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বর্তমানে বাংলাদেশ থেকে বছরে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের পণ্য বিদেশি প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে, এবং এই খাত দ্রুত বাড়ছে।

শিগগিরই বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করবে।

Previous articleরাশিয়ার কাছ থেকে ৪৮টি সু–৩৫ যুদ্ধবিমান নিচ্ছে ইরান
Next articleবৈদেশিক মুদ্রার রিজার্ভ সাড়ে ২৭ বিলিয়ন ডলার ছাড়াল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here