ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলিয়াস সিজারের

0
180

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রার্থিতা বাতিল হওয়া মো. জুলিয়াস সিজার তালুকদার হাইকোর্টে রিট করেছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা রিটে প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহাল না হওয়া পর্যন্ত ডাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।

জুলিয়াস সিজারের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ তোলেন সলিমুল্লাহ মুসলিম হলের এক হাউজ টিউটর। পরে নির্বাচন কমিশন অভিযোগের ভিত্তিতে তার প্রার্থিতা ও ব্যালট নম্বর বাতিল করে।

রিটে বলা হয়েছে, অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। এ কারণে চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ববহির্ভূত।

প্রসঙ্গত, গত ২৬ আগস্ট প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকায় জুলিয়াস সিজারের নাম ছিল এবং ব্যালট নম্বর ছিল ২৬।

Previous articleস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ একীভূত
Next articleঋণ শোধ করায় এক্সিম ব্যাংকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here