৫ আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

0
200

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, আগামী ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই।

আজ (৩০ জুলাই) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোনো নিরাপত্তা শঙ্কা নেই। নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিকভাবেই জোরদার থাকে, প্রয়োজনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়।”

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ শাখার ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান প্রসঙ্গে তিনি বলেন, “এটা সারা দেশের নয়, ডিএমপি এলাকার উদ্যোগ। বিস্তারিত ডিএমপি বলবে।”

অন-অ্যারাইভাল ভিসা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “যেসব দেশের সঙ্গে চুক্তি আছে, তাদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চালু থাকবে। যাদের সঙ্গে নেই, তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।”

এ সময় তিনি জানান, মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল পুলিশের সঙ্গে বৈঠক করবে। পাশাপাশি রংপুরের গঙ্গাচড়ার ঘটনার দোষীদের আইনের আওতায় আনা হবে বলেও আশ্বাস দেন।

Previous articleআগামীকাল সব দলের কাছে সমন্বিত খসড়া সনদ দেবে জাতীয় ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
Next articleবাংলাদেশের শুল্ক কমায় যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here