আগামীকাল সব দলের কাছে সমন্বিত খসড়া সনদ দেবে জাতীয় ঐকমত্য কমিশন: আলী রীয়াজ

0
145

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, আগামীকাল সব রাজনৈতিক দলের কাছে সমন্বিত ও গ্রহণযোগ্য খসড়া সনদ তুলে দেওয়া হবে।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে কমিশনের দ্বিতীয় ধাপের ২২তম বৈঠকে আলোচনার শুরুতে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, “আজকের মধ্যে আমরা ঐকমত্যের ভিত্তিতে যেসব বিষয়ে সমঝোতা হয়েছে, তার একটি তালিকা রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেব। আশা করছি, আগামীকাল আমরা একটি সমন্বিত ও গ্রহণযোগ্য খসড়া সনদ সব দলের কাছে তুলে দিতে পারব।”

তিনি আরও বলেন, “যেমনটি আপনারা শুরু থেকেই করে আসছেন, তেমন সহযোগিতার ধারাবাহিকতা আমরা আশা করছি। আপনারা যে দায়িত্ব আমাদের দিয়েছেন, তার মধ্যে সিদ্ধান্ত গ্রহণ একটি গুরুত্বপূর্ণ দিক। আমরা চেষ্টা করছি, এসব বিষয়ে দ্রুত ঐকমত্যে পৌঁছাতে এবং আগামীকালের মধ্যেই আপনাদের অবহিত করতে পারব।”

আজকের বৈঠকে আলোচ্যসূচিতে সাতটি বিষয় অন্তর্ভুক্ত ছিল—সংসদে নারী প্রতিনিধিত্ব, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব (অনুচ্ছেদ ৪৮(৩)), রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, ইলেক্টোরাল কলেজ, উচ্চকক্ষের গঠন, সদস্য নির্বাচনের পদ্ধতি, এখতিয়ার, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ এবং রাষ্ট্রের মূলনীতি।

Previous articleএশিয়া কাপ নাকি ছদ্মবেশে আরেক ভারত-পাকিস্তান সিরিজ?
Next article৫ আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here