ডিজিটাল ব্যাংকের জন্য ন্যূনতম পরিশোধিত মূলধনের শর্ত বাড়িয়ে ৩০০ কোটি টাকা করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে এ খাতে ন্যূনতম মূলধনের শর্ত ছিল ১২৫ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক থেকে লাইসেন্স প্রাপ্তির পাঁচ বছরের মধ্যে ডিজিটাল ব্যাংকগুলোকে অবশ্যই পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে হবে। সে সময় ন্যূনতম আকারের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) স্পন্সর বা উদ্যোক্তাদের প্রাথমিক বিনিয়োগের সমান হতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, এই পদক্ষেপে ডিজিটাল ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা যেমন বাড়বে, তেমনি বিনিয়োগকারীদের আস্থাও আরও দৃঢ় হবে।





















































