সংস্কার কমিশন নারী ও পুরুষকে প্রতিপক্ষ ও প্রতিদন্দী হিসেবে দাড় করিয়েছেন

0
287

দুঃখজনক হলেও সত্য যে, অর্ন্তবর্তীকালীন সরকারের গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রদত্ত প্রতিবেদনে নারী ও পুরুষকে প্রতিপক্ষ ও প্রতিদন্দী হিসেবে দাড় করিয়েছেন। যা আমাদের সমাজ, সভ্যতা ও রাষ্ট্রের শৃঙ্খলার সুস্পষ্ট পরিপন্থি বলে মন্তব্য করেন আলোচক বৃন্দ।

শনিবার ১১ মে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে দেশবরেণ্য মুফাসসিরদের সংগঠন মুফাসসির জোন, ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত “নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন-২০২৫ইং “অসঙ্গন্তি’র বাস্তবতা” শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন-আল্লাহ তায়ালা নারী ও পুরুষকে একে অপরের পরিপূরক করে সৃষ্টি করেছেন প্রতিপক্ষ করে নয়। এবং প্রত্যেককে নিজস্ব অঙ্গনে দিয়েছেন সিমাহীন মর্যাদা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, অর্ন্তবর্তীকালীন সরকারের গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রদত্ত প্রতিবেদনে নারী ও পুরুষকে প্রতিপক্ষ ও প্রতিদন্দী হিসেবে দাড় করিয়েছেন। যা আমাদের সমাজ, সভ্যতা ও রাষ্ট্রের শৃঙ্খলার সুস্পষ্ট পরিপন্থি।

উক্ত শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস ড. আবুল কালাম আজাদ বাশার ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসর প্রাপ্ত বিচারপতি শহীদুল ইসলাম, বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার ও বাংলাদেশ ইসলামী বিশ্বব্যিালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা সাইয়্যেদ কামালুদ্দীন আবদুল্লাহ জাফরী, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রব ও লেঃ কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সম্মানীত আমীর মাওলানা মুহাম্মাদ সেলিম উদ্দিন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ ঢাকা বিশ্বব্যিালয়ের ইসলামীক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ ইউসুফ, প্রবীণ মুফাসসিরে কুরআন মীর হাবিবুর রহমান যুক্তিবাদী, ড. খলিলুর রহমান মাদানী, জ্বারী হাবিবুল্লাহ বেলালী, মুফতী রেজাউল করিম আবরার, ড. হিফজুর রহমান, হাবিবুল্লাহ মোঃ ইকবাল, মাওলানা মোশাররফ হোসেন, ড. মীম আতিকুল্লাহ, শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী ও কামরুল ইসলাম সাঈদ আনসারী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মাওলানা ফখরুদ্দিন আহমেদ, মুহাদ্দিস মাহমুদুল হাসান, মাওলানা নাসির উদ্দিন হেলালি, সাদিকুর রহমান আজহারী, হাফেজ জাহিদুল ইসলাম, মাওলানা আবুল কালাম আজাদ আযহারী, মুফতি মাসউদুর রহমান।সাদেক ইয়াকুব আল আজহারী, হাফেজ বেলাল হোসাইন, গোলাম কবির আজহারী, মোল্লা নাজমুল হাসান, মাওলানা আব্দুল কাহহারসহ অন্যান্য উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

Previous articleবিভিন্ন দাবিদাওয়া নিয়ে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
Next articleসরকার দেশের পুঁজিবাজার সংস্কারে গতি আনতে পাঁচটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here