সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা, মানিক মিয়া অ্যাভিনিউ এড়াতে অনুরোধ ডিএমপির

0
69

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা আজ শনিবার (২০ ডিসেম্বর) জোহরের নামাজের পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জানাজায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা থাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

ডিএমপির পক্ষ থেকে জানাজা ও দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত নগরবাসী ও যানবাহন চালকদের মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা পরিহার করে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া নিরাপত্তার স্বার্থে জানাজায় অংশগ্রহণকারীদের সঙ্গে কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার অনুরোধও জানিয়েছে পুলিশ।

Previous articleপ্রথম আলো ও ডেইলি স্টারে হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলা: প্রধান উপদেষ্টা
Next articleঅস্তিত্বের সংকটে টেক্সটাইল খাত, সেফগার্ড শুল্ক ও ১০ শতাংশ প্রণোদনা চায় মালিকরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here