কাকরাইলে জাপা কার্যালয়ে ফের হামলা, অগ্নিসংযোগ

0
198

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতা এ হামলা চালায়। পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাহবাগে গণঅধিকার পরিষদের সমাবেশ শেষে নেতাকর্মীরা কার্যালয়ের উদ্দেশে রওনা হলে এ হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
গণঅধিকার পরিষদ নেতা নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে ওই সমাবেশ হয়। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবি তুলে ধরেন।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, ‘তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে বিক্ষুব্ধদের সরিয়ে দেওয়া হয়েছে। আগুনও নিয়ন্ত্রণে এসেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।’

এর আগে ৩০ আগস্টও একই জায়গায় সংঘর্ষের পর জাপার কার্যালয়ে অগ্নিসংযোগ হয়েছিল। ওই ঘটনায় গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুর। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

Previous articleতারেক রহমানের দেশে ফেরা তার নিজের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে: তৌহিদ হোসেন
Next articleইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েনের প্রস্তাব প্রত্যাখ্যান পুতিনের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here