সংকট কমাতে জ্বালানি সরবরাহ বাড়ল ১০–২০%

0
82

দেশে জ্বালানি তেলের চলমান সংকট মোকাবিলায় ডিজেল, অকটেন ও পেট্রলের সরবরাহ ১০ থেকে ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২০ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

রোববার রাতে জারি করা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, বাজারে চাহিদা বিবেচনায় এবং ডিলার ও ভোক্তা পর্যায়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, (বিপিসি)-এর অধীন বিতরণ কোম্পানিগুলো প্রতিদিন মোট ১৩ হাজার ৪৮ মেট্রিক টন ডিজেল, ১ হাজার ৪২২ মেট্রিক টন অকটেন এবং ১ হাজার ৫১১ মেট্রিক টন পেট্রল সরবরাহ করবে।

ডিজেলের ক্ষেত্রে পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক—এই চার কোম্পানির মধ্যে নির্ধারিত হারে তেল বরাদ্দ দেওয়া হয়েছে। অকটেন ও পেট্রলের ক্ষেত্রেও একইভাবে তিনটি প্রধান কোম্পানির মধ্যে সরবরাহ ভাগ করে দেওয়া হয়েছে।

এ সিদ্ধান্ত এমন সময় নেওয়া হলো, যখন সম্প্রতি খুচরা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। একই সঙ্গে বাজারে সরবরাহ সংকট ও ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের কারণে ভোগান্তি বাড়ছিল।

সরকারের আশা, সরবরাহ বাড়ানোর ফলে বাজারে চাপ কমবে এবং ভোক্তা পর্যায়ে স্বাভাবিকতা ফিরে আসবে।

Previous articleচার ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
Next articleস্কুলে সংস্কৃতিচর্চা বাড়ালে উগ্রবাদ কমবে: ববি হাজ্জাজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here