ঢাকা, ১৬ এপ্রিল—নিলামের মাধ্যমে চারটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে । প্রতি ডলারের বিনিময় হার নির্ধারণ করা হয়েছে ১২২ টাকা ৭৫ পয়সা।
কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং টাকার মান শক্তিশালী করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে বুধবার একই দরে ৭০ মিলিয়ন ডলার কেনা হয়েছিল।
সংশ্লিষ্ট সূত্র বলছে, রেমিট্যান্সে ডলারের দর বর্তমানে প্রায় ১২২ টাকা ৯০ পয়সা। এর তুলনায় কম দামে ডলার কিনে বাজারে একটি বার্তা দিতে চাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক—ডলারের দাম নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে চায় তারা।
অর্থনীতিবিদেরা মনে করছেন, ডলারের বাজারে অস্থিরতা কমানো এবং বিনিময় হার নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংক সক্রিয়ভাবে হস্তক্ষেপ করছে।



















































