বেনফিকার কোচ হচ্ছেন মরিনহো!

0
111

পর্তুগালের ক্লাব বেনফিকার ডাগআউটে ফেরার পথে জোসে মরিনহো। চ্যাম্পিয়নস লিগে কারাবাখের কাছে হারের পর কোচ ব্রুনো লাজেকে বরখাস্ত করেছে ক্লাবটি। নতুন কোচ হিসেবে সবচেয়ে আলোচিত নাম এখন মরিনহো।

ইএসপিএনের খবরে জানা গেছে, বেনফিকা কর্তৃপক্ষ তার সঙ্গে প্রাথমিক আলোচনাও শুরু করেছে। ৬২ বছর বয়সী এই কোচ নিজেও দায়িত্ব নিতে আগ্রহী। যদিও চুক্তি এখনও চূড়ান্ত হয়নি।

২০০০ সালে মাত্র ১০ ম্যাচের জন্য বেনফিকার কোচ ছিলেন মরিনহো। সেখান থেকেই শুরু হয়েছিল তার সফল যাত্রা। এবার দায়িত্ব পেলে আবারও আবেগঘন অধ্যায়ে ফিরবেন তিনি।

শনিবারের ম্যাচের আগেই নতুন কোচ ঘোষণা দিতে চায় বেনফিকা। মরিনহো হলে অপেক্ষা করছে বড়সব পুনর্মিলন—স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ম্যাচ থেকে শুরু করে পোর্তো ও রিয়াল মাদ্রিদের মুখোমুখি লড়াই।

বেনফিকা সর্বশেষ লিগ জিতেছিল ২০২২-২৩ মৌসুমে। সেই হারানো গৌরব ফেরাতে মরিয়া ক্লাবটি মরিনহোকেই ভরসা করতে যাচ্ছে।

Previous articleগায়েবানা জানাজা ও কফিন মিছিলে হামলা হয়েছিল: ট্রাইব্যুনালে নাহিদের জবানবন্দি
Next articleএশিয়া কাপে হাত না মেলানো থেকে ম্যাচ বর্জনের হুমকি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here