প্রীতির হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ

0
126

ক্রীড়া প্রতিবেদক

ভুটানের থিম্পুতে নারী সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয় পেল বাংলাদেশ। ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতির হ্যাটট্রিকে নেপালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজরা।

প্রথমার্ধেই জমে ওঠে খেলা। ৩৯ মিনিটে থুনুই মারমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির আগে প্রীতি ব্যবধান দ্বিগুণ করেন। তবে যোগ করা সময়ে ভুমিকা নেপালের হয়ে একটি গোল শোধ করলে প্রথমার্ধ শেষ হয় ২-১ ব্যবধানে।

বিরতির পর আরও আগ্রাসী হয়ে মাঠে নামে বাংলাদেশ। ৭১ মিনিটে কর্নার থেকে পাওয়া বল ঠাণ্ডা মাথায় জালে জড়ান প্রীতি। ম্যাচের ৮৭ মিনিটে সতীর্থের ক্রস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

এই জয়ে চার ম্যাচে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াল ৯। সমান ৯ পয়েন্ট নিয়ে তিন ম্যাচ শেষে শীর্ষে ভারত। শিরোপা জিততে শেষ ম্যাচে বাংলাদেশকে অন্তত তিন গোলের ব্যবধানে হারাতে হবে ভারতকে।

Previous article২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২২,৬০০ কোটি টাকা
Next articleসংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করল ইসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here