মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিদ্যুৎ–সার উৎপাদনে শঙ্কা

0
102

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে। এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বুধবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের বিভিন্ন উইংয়ের সঙ্গে জরুরি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে দেশে জ্বালানি খাতে সাময়িক চাপ তৈরি হতে পারে। এতে বিদ্যুৎ ও সার উৎপাদন কিছুটা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সভায় কর্মকর্তারা পরিশোধিত জ্বালানির মজুত, আমদানির সময়সূচি এবং হরমুজ প্রণালি ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। সম্ভাব্য সংকট মোকাবিলায় বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রমজান মাসে জনভোগান্তি এড়াতে সরকার সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে উল্লেখ করে মন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেন তিনি।

খোলা বাজারে ডিজেল ও পেট্রোল বিক্রি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জ্বালানি পাচার রোধে জেলা প্রশাসন, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সভায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ ও জ্বালানি সচিব এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Previous articleপাঁচ ব্যাংকের একীভূতকরণ চলবে: গভর্নর
Next articleযুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here