পাঁচ ব্যাংকের একীভূতকরণ চলবে: গভর্নর

0
109

পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন –এর গভর্নর ।

মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংকে গভর্নরের কার্যালয়ে পাঁচ ব্যাংকে নিয়োগ দেওয়া প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ বার্তা দেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।

সূত্রগুলো জানায়, অন্তর্বর্তী সরকারের সময়ে সম্মিলিত ব্যাংক গঠনে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলো অব্যাহত থাকবে এবং দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন গভর্নর। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকগুলো থেকে অর্থ তছরুপের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

বৈঠকে গভর্নর বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দ্রুত সম্পন্ন করা হবে। বর্তমান পরিচালনা পর্ষদও বহাল থাকবে। পাঁচ ব্যাংকের আওতাধীন যেসব কারখানা বন্ধ রয়েছে, সেগুলো চালুর উদ্যোগ নিতে হবে বলেও তিনি নির্দেশ দেন।

এ ছাড়া বিদেশি বকেয়া থাকলে তা পরিশোধের উদ্যোগ নেওয়ার কথাও আলোচনায় এসেছে। উপস্থিত কর্মকর্তারা মনে করেন, একীভূতকরণ নিয়ে যে ধোঁয়াশা ছিল, গভর্নরের বক্তব্যে তা দূর হয়েছে।

আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার আমানত ফেরত দিতে ব্যর্থ হওয়া এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে। নতুন ব্যাংকটি ৩৫ হাজার কোটি টাকার মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে।

প্রায় ৭৮ লাখ আমানতকারীর মধ্যে আমানত বীমা তহবিল থেকে দুই লাখ টাকা করে পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Previous articleমধ্যপ্রাচ্য পরিস্থিতিতে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার নির্দেশ প্রধানমন্ত্রীর
Next articleমধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিদ্যুৎ–সার উৎপাদনে শঙ্কা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here