আগস্টে রেমিট্যান্স প্রবাহ বেড়ে ২.৪২ বিলিয়ন ডলার

0
239

চলতি বছরের আগস্ট মাসে প্রবাসী আয়ের প্রবাহ বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৪২ বিলিয়ন মার্কিন ডলারে। গত বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ২ দশমিক ২২ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৮ দশমিক ৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) মোট রেমিট্যান্স এসেছে ৪ দশমিক ৯ বিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের ৪ দশমিক ১৪ বিলিয়ন ডলারের তুলনায় ১৮ দশমিক ৪ শতাংশ বেশি।

ব্যাংক সংশ্লিষ্টদের মতে, প্রবাসী আয়ের এই ইতিবাচক প্রবাহ নতুন অর্থবছরের শুরুতে অর্থনীতিকে শক্তিশালী ভিত্তি দিয়েছে।

Previous articleডাকসু নির্বাচনে আর বাধা নেই, হাইকোর্টের আদেশ স্থগিত করল চেম্বার আদালত
Next articleভিন্নমতের মধ্যেও সৌহার্দ্যপূর্ণ আলোচনার আহ্বান সালাহউদ্দিন আহমদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here