ডাকসু নির্বাচনে আর বাধা নেই, হাইকোর্টের আদেশ স্থগিত করল চেম্বার আদালত

0
205

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আয়োজনের পথে আর কোনো আইনি বাধা থাকছে না।

আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে আমরা আপিল করব। একই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়া সচল রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে।’

এর আগে আজই বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি এস.কে. তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিতের নির্দেশ দিয়েছিলেন।

এদিকে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের জিএস পদপ্রার্থী আবু বাকের মজুমদার প্রথম আলোকেও জানান, ‘আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে “ডাকসু চাই” আন্দোলনের পথে যাচ্ছি। আমাদের অবস্থান পরিষ্কার—৯ সেপ্টেম্বরই নির্বাচন হতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘কে রিট করেছে বা কী কারণে করেছে, তা এখনো জানি না। খোঁজ নিচ্ছি।’

ঘোষিত তফসিল অনুযায়ী, ডাকসুর কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর হওয়ার কথা রয়েছে।

Previous articleট্রাম্পের শুল্কে যুক্তরাষ্ট্রে ২০৫ কোটি ডলার বাড়তি রপ্তানির সুযোগ: জাহিদ হোসেন
Next articleআগস্টে রেমিট্যান্স প্রবাহ বেড়ে ২.৪২ বিলিয়ন ডলার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here