নারীর নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

0
111

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী বলেছেন, সরকার নারীর নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বিশেষ করে সাইবার বুলিং ও অনলাইনে নারীদের বিরুদ্ধে হয়রানি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে।

উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। বাণীতে প্রধানমন্ত্রী বিশ্বের সব নারীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন, একটি রাষ্ট্রের টেকসই উন্নয়ন তখনই সম্ভব, যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সমাজে অংশগ্রহণ নিশ্চিত করা যায়। এবারের নারী দিবসের প্রতিপাদ্য—‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—বর্তমান সময়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালুর পরিকল্পনা করছে। পাশাপাশি উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ বাড়ানো, মেয়েদের জন্য বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, ডিজিটাল লার্নিং সুবিধা এবং আধুনিক শিক্ষাব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বের প্রায় অর্ধেক মানুষ নারী। নারীদের রাষ্ট্র, সরকার ও রাজনীতির মূলধারার বাইরে রেখে কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে ঘরে ও বাইরে সামগ্রিক উন্নয়নও সম্ভব নয়।

বাণীতে তিনি বলেন, নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি এবং ‘মাদার অব ডেমোক্রেসি’ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ১৯৭৬ সালে রাষ্ট্রপতির সচিবালয়ে ‘নারী বিষয়ক দফতর’ প্রতিষ্ঠা করা হয় এবং ১৯৭৮ সালে গঠন করা হয় মহিলা বিষয়ক মন্ত্রণালয়, যা পরে ১৯৯৪ সালে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’-এ রূপান্তরিত হয়।

তিনি আরও বলেন, নারীর আর্থসামাজিক ক্ষমতায়নে বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন, যা নারীর ক্ষমতায়নে একটি বৈপ্লবিক পদক্ষেপ ছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ সব ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে নারী ও পুরুষ সমান অধিকার ভোগ করবে এবং সম্মান ও নিরাপত্তা নিয়ে সমাজে কাজ করতে পারবে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনাও করেন প্রধানমন্ত্রী।

Previous articleখালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার প্রস্তাব অনুমোদন
Next articleনির্বাচনের পর আবার ফ্যাসিবাদের চেহারা দেখা যাচ্ছে: সারজিস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here