ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি

0
169

নিজস্ব প্রতিবেদক
ঢাকা | বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর জানায়, আগামী ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, নীলক্ষেতসহ সব গেট সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে।

এই সময়ে কেবল বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্রধারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা প্রবেশ করতে পারবেন। শিক্ষক–কর্মকর্তাদের পরিবারের সদস্যরা পরিচয়পত্রের ফটোকপি দেখিয়ে প্রবেশের সুযোগ পাবেন।

ঢাবি স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের গাড়ির প্রবেশে কোনো বাধা থাকবে না। তবে পরিবারের অন্য সদস্যদের জরুরি প্রয়োজনে প্রক্টর অফিস থেকে নিরাপত্তা পাস নিতে হবে।

প্রশাসন সবার প্রতি অনুরোধ করেছে, ক্যাম্পাসে প্রবেশের সময় অবশ্যই পরিচয়পত্র সঙ্গে রাখতে।

Previous articleঅর্থপাচার রোধে অগ্রগতি, ঝুঁকি রয়ে গেছে: টিআইবি
Next articleইতালির কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি আর নেই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here