গাজার আল-দারাজ মহল্লার ফাহমি আল-জারজাওয়ি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। সোমবার (২৬ মে) ভোরে এই হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। স্কুলটি গাজার বাস্তুচ্যুত মানুষদের জন্য আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছিল।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, হামলার পর উদ্ধারকর্মীরা স্কুল থেকে অন্তত ১৩ জনের মরদেহ উদ্ধার করেছেন। এছাড়া, ২১ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে, আল জাজিরার লাইভ আপডেটে নিহতের সংখ্যা বেড়ে ২৫ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামলার লক্ষ্য ছিল ‘হামাস ও ইসলামিক জিহাদ’ সংগঠনের একটি কমান্ড সেন্টার। তবে, এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। গাজার সরকার এই হামলাকে ‘নৃশংস গণহত্যা’ হিসেবে অভিহিত করেছে।
এই হামলার পর আন্তর্জাতিক মহলে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র সমালোচনা বৃদ্ধি পেয়েছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অতিরিক্ত সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে গাজায় প্রায় ৫৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১ লাখ ২৩ হাজার মানুষ।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, হামলার পর তাদের উদ্ধারকর্মীরা স্কুলটি থেকে অন্তত ১৩ জনের মরদেহ উদ্ধার করেছেন। হামলায় এখন পর্যন্ত ২১ জনের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।