ট্রাম্পের শুল্কে যুক্তরাষ্ট্রে ২০৫ কোটি ডলার বাড়তি রপ্তানির সুযোগ: জাহিদ হোসেন

0
160

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে অতিরিক্ত রপ্তানির সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন।

শনিবার সকালে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মোয়াজ্জেম হোসেন স্মারক বক্তৃতায় তিনি বলেন, ভারত ও চীনের ওপর আরোপিত শুল্কের কারণে ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ প্রায় ২০৫ কোটি ডলার বেশি রপ্তানি করতে পারবে।

ভারত–চীনের তুলনা

জাহিদ হোসেন বলেন, ভারতের তুলনায় বাংলাদেশের ওপর ৩০ শতাংশ কম শুল্কারোপ করা হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অতিরিক্ত ১২০ থেকে ২০৭ কোটি ডলার রপ্তানির সুযোগ তৈরি হয়েছে।
এ ছাড়া চীনের ওপর বেশি শুল্ক আরোপের কারণে বাংলাদেশের আরও ৭ থেকে ২৫ মিলিয়ন ডলার রপ্তানি বাড়তে পারে।

কাঠামোগত সমস্যার চ্যালেঞ্জ

তবে তিনি সতর্ক করে বলেন, ‘বাংলাদেশ ইতিমধ্যেই মধ্যম আয়ের ফাঁদে আটকে গেছে। বিদ্যুৎ–জ্বালানি সংকট, ব্যাংক খাতের দুরবস্থা, দুর্বল লজিস্টিক ব্যবস্থা, অদক্ষ শ্রমবাজার ও প্রাতিষ্ঠানিক অবক্ষয় এর বড় কারণ।’

অন্যদের মত

অনুষ্ঠানে ব্যবসায়ী মাহবুবুর রহমান বলেন, জুলাই বিপ্লবের পর যে পরিবর্তনের আশা করা হয়েছিল, তা হয়নি; বরং বৈষম্য বেড়েছে।

ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কাশেম।

Previous articleইসরায়েলের হামলায় ইয়েমেনের হুথি সরকারের প্রধানমন্ত্রী নিহত
Next articleডাকসু নির্বাচনে আর বাধা নেই, হাইকোর্টের আদেশ স্থগিত করল চেম্বার আদালত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here