বাংলাদেশে স্টারলিংকের চার গেটওয়ে

0
146

ইলন মাস্কের স্পেসএক্স পরিচালিত স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক বাংলাদেশে চারটি স্থানীয় গেটওয়ে স্থাপন করেছে। এর মধ্যে দুটি গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে, একটি রাজশাহীতে এবং একটি যশোরে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি এসব স্থাপনা পরিদর্শন করেছে। তবে কোম্পানির কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় গেটওয়েগুলো পুরোপুরি কার্যকর কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। যদিও স্থানীয় অংশীদারদের দাবি, আগস্ট থেকেই গাজীপুর, রাজশাহী ও যশোরের গেটওয়ের মাধ্যমে বাণিজ্যিক ট্র্যাফিক চালু হয়েছে।

স্টারলিংক সাধারণত স্থানীয় গেটওয়ের মাধ্যমে দেশের ইন্টারনেট অবকাঠামোর সঙ্গে তাদের স্যাটেলাইট নেটওয়ার্ককে যুক্ত করে। এতে দ্রুতগতির সংযোগ, কম ল্যাটেন্সি ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত হয়।

এরই মধ্যে স্টারলিংক বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করেছে। রবি আজিয়াটা তাদের অনুমোদিত রিসেলার হিসেবে দুটি সেবা চালু করবে—লোকাল প্রায়োরিটি ও গ্লোবাল প্রায়োরিটি। এছাড়া বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডও (বিএসসিএল) স্টারলিংকের হার্ডওয়্যার ও ডেটা প্যাকেজ সংগ্রহ করেছে।

রবি জানিয়েছে, গ্রামীণ ও দুর্গম এলাকায় ই-লার্নিং, ভিডিও কনফারেন্সিং ও ডিজিটাল কমার্সে সহায়তা করতে এই সেবা ছড়িয়ে দেওয়া হবে।

স্টারলিংকের সম্ভাব্য গ্রাহকের মধ্যে থাকবে ব্যাংক, হাসপাতাল, কারখানা, ডেটা সেন্টার, অফশোর ইনস্টলেশনসহ এভিয়েশন, মেরিটাইম, এনার্জি, কনস্ট্রাকশন ও মিডিয়ার মতো খাত।

Previous articleঅকল্যান্ডে হাজারো মানুষের বিক্ষোভ ‘মেরুদণ্ড সোজা কর, ফিলিস্তিন স্বাধীন কর’—এই স্লোগানে মুখর হয়ে উঠল নিউজিল্যান্ডের প্রধান শহর অকল্যান্ড। শনিবার স্থানীয় সময় সকালে আয়োজিত ‘মার্চ ফর হিউম্যানিটি’ শিরোনামের এই সমাবেশে অংশ নেন কয়েক হাজার মানুষ।
Next articleফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের, জাতির নবজন্মের সূচনা: প্রধান উপদেষ্টা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here