ভোটকেন্দ্রে ২৫ হাজার ৭০০ বডি ওর্ন ক্যামেরা দেওয়া হচ্ছে: প্রেস সচিব

0
114

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশের প্রায় ৪৩ হাজার ভোট কেন্দ্রে ২৫ হাজার ৭০০টি বডি ওর্ন (শরীরে পরিহিত) ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনকে নিরাপদ ও স্বচ্ছ করতে এসব ক্যামেরা ভোটকেন্দ্রগুলোতে মোতায়েন করা হচ্ছে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় নয় লাখ সদস্য দায়িত্ব পালন করবেন, যার মধ্যে:

  • ১ লাখ ৮ হাজার ৮৮৫ জন সামরিক বাহিনীর সদস্য
  • বিজিবি: ৩৭ হাজার ৪৫৩ জন
  • কোস্ট গার্ড: ৩ হাজারের বেশি সদস্য
  • আনসার: ৫ লাখ ৬৭ হাজার ৮৬৬ জন সদস্য
  • ১১ ফেব্রুয়ারি থেকে ১ লাখ ৫৭ হাজার পুলিশ ও র‍্যাব সদস্য নির্দিষ্ট ২৯৯টি আসনে নির্বাচনি দায়িত্ব শুরু করবেন, জানান শফিকুল আলম।

তিনি আরও জানান, পোস্টাল ব্যালটে দেশের বাইরে থাকা ভোটারদের প্রায় ৪ লাখ ২২ হাজার ৯৬০টি ব্যালট ইতোমধ্যে দেশে পৌঁছেছে। এর মধ্যে ৯৪ শতাংশ ভোটারই পুরুষ

এছাড়া নির্বাচনে প্রায় ৪০০ জন বিদেশি পর্যবেক্ষক, প্রায় ৫০ হাজার দেশি পর্যবেক্ষক এবং প্রায় ১২০ জন বিদেশি সাংবাদিক দায়িত্ব পালন করবেন বলে জানান প্রেস সচিব।

নির্বাচন সুরক্ষা অ্যাপ পুরোপুরি চালু আছে এবং নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নজরে রাখতে এটি ব্যবহার করা হবে।

Previous articleভোট যেন ‘পারফেক্ট’ হয়, সেটাই এখন প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা
Next articleঅন্তর্বর্তী সরকার গভর্নরের মন্ত্রী পদ বাস্তবায়ন করবে না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here