নির্বাচন–গণভোট সামনে, ৮১ পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন দিল নির্বাচন কমিশন

0
157

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ৮১টি দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার ইসির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়।

ইসি জানায়, প্রথম দফায় ৬ নভেম্বর থেকে ৬৬টি সংস্থাকে এবং দ্বিতীয় দফায় ৪ ডিসেম্বর থেকে ১৫টি সংস্থাকে পরবর্তী পাঁচ বছরের জন্য নিবন্ধন দেওয়া হয়েছে। নিবন্ধিত সংস্থাগুলো আগামী পাঁচ বছর সব ধরনের নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে।

রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে।

Previous articleপুতিনকে উষ্ণ অভ্যর্থনায় ওয়াশিংটনকে ঠান্ডা বার্তা দিল দিল্লি
Next articleপাঁচ সমস্যাগ্রস্ত ব্যাংক একীভূতকরণে রিট খারিজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here