দেশে প্রথম বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন

0
111

ঢাকা, শনিবার
প্রধানমন্ত্রী দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ গঠন করেছেন। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ পরিষদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

সরকারের শীর্ষ পর্যায়ে বেসরকারি খাতের প্রতিনিধিদের সরাসরি মতামত দেওয়ার সুযোগ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পরিষদে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীর প্রতিনিধিরা অন্তর্ভুক্ত হয়েছেন।

বৈঠকে নিয়ন্ত্রক পরিবেশ, জ্বালানি, করনীতি, মানবসম্পদ, লজিস্টিকস, রপ্তানি বহুমুখীকরণ এবং প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই)–সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে রাখতে হলে আন্তর্জাতিক মানের নীতি ও আইন অনুসরণ জরুরি। সে লক্ষ্যে প্রস্তাবনায় অন্যান্য দেশের প্রমাণভিত্তিক দৃষ্টান্ত অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী, জ্বালানি ও বাণিজ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সমন্বয়কারী সংস্থা হিসেবে (বিডা) কাজ করবে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, এই পরিষদ গঠন সরকারের সংস্কার উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সহায়ক হবে।

Previous articleকোচিং সেন্টার বন্ধের ঘোষণা, স্কুলেই ‘ইন-হাউজ’ সহায়ক ক্লাস
Next articleমালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল, খালাস শুরু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here