জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই: এম সাখাওয়াত

0
210

নৌপরিবহন ও শ্রম–কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা (অব.) ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন ঘোষিত সময় ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। তাঁর ভাষায়, এই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হবে সেটি হবে জবাবদিহিমূলক, অতীতের মতো নয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশালে উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে তিনি বলেন, “এটা অন্তর্বর্তী সরকারের বিষয় নয়। অনেকে ভেবেছিলেন এই নির্বাচনে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। কিন্তু অক্ষুণ্ন আইনশৃঙ্খলার মধ্যেই নির্বাচন সম্পন্ন হয়েছে। অন্য অভিযোগ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।”

আসন্ন জাতীয় নির্বাচনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে এম সাখাওয়াত বলেন, “আমরা যতদিন আছি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। আর নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী থাকবে নির্বাচন কমিশনের অধীনে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে বলে আশা করি।”

বরিশালে পরিদর্শনের সময় তিনি আরও জানান, নদীভাঙন প্রতিরোধে প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামী অক্টোবর থেকে নৌরুটে প্যাডেলচালিত জাহাজ চলাচল শুরু হবে। এছাড়া বরিশালে বিপিএল খেলা আয়োজিত হবে বলেও তিনি উল্লেখ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, জেলা প্রশাসক দেলোয়ার হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Previous articleভাঙা সংসদ ফেরত চাইছে নেপালের রাজনৈতিক দলগুলো
Next articleবেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জোয়ার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here