গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ১ জুলাই-৫ আগস্ট সরকারের বিশেষ কর্মসূচি

0
123

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি স্মরণে সরকার ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানায়।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, কর্মসূচির মূল উদ্দেশ্য হলো “জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ আবেগকে” পুনর্জাগরণ করা। ১ জুলাই দোয়া ও প্রার্থনা, স্মারক ক্যালেন্ডার বিতরণ এবং গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে মাসব্যাপী আয়োজন শুরু হবে। ১৪ জুলাই থেকে শুরু হবে মূল ইভেন্ট পর্ব, যার মধ্যে থাকবে শহীদ স্মরণ, স্মৃতিস্তম্ভ নির্মাণ, ভিডিও শেয়ারিং, নাট্য ও সংগীতানুষ্ঠান, প্রজেকশন ম্যাপিং, এবং VR শো।

প্রতিদিনের কর্মসূচিতে থাকবে একটি করে থিম ও ভিডিও, যেমন: ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া’, ‘কথা ক’, ‘শিকল-পরা ছল’, ‘আওয়াজ উডা’, ‘কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা’, ‘দেশটা তোমার বাপের নাকি’, ‘রক্ত গরম মাথা ঠাণ্ডা’, ‘আভাস’ প্রভৃতি।

অনুষ্ঠানসমূহের মধ্যে উল্লেখযোগ্য: প্রতীকী কফিন মিছিল, স্মারক স্থাপন, LED ইনস্টলেশন, তথ্যচিত্র প্রদর্শনী, শিশু শহীদদের জন্য গ্রাফিক নভেল, বিদেশি দূতাবাসে প্রদর্শনী, রক্তদান কর্মসূচি, এবং শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত শোভাযাত্রা।

৫ আগস্ট ‘শোনো মহাজন’ থিমে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, এয়ার শো, বিজয় মিছিল ও ‘জুলাইয়ের ৩৬ দিন’ শিরোনামে ডকুমেন্টারি প্রদর্শন দিয়ে কর্মসূচির সমাপ্তি হবে।

Previous articleদেশব্যাপী ক্রিকেট ছড়িয়ে দিতে ডিসেন্ট্রালাইজড কাঠামো গড়ার পরিকল্পনা বিসিবি সভাপতির
Next articleনেতানিয়াহুর প্রতি অতিরিক্ত ক্ষোভ, ইরানকেও ছাড়লেন না ট্রাম্প

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here