দেশব্যাপী ক্রিকেট ছড়িয়ে দিতে ডিসেন্ট্রালাইজড কাঠামো গড়ার পরিকল্পনা বিসিবি সভাপতির

0
248

‘রাজশাহীর মতো মাঠ সারা দেশে হলে, বাংলাদেশ ক্রিকেট আরও এগিয়ে যাবে’ — আমিনুল ইসলাম বুলবুল

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও ক্রিকেট ছড়িয়ে দিতে ডিসেন্ট্রালাইজড (বিকেন্দ্রীকরণভিত্তিক) ক্রিকেট কাঠামো গড়ার পরিকল্পনা গ্রহণ করেছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রোববার (২২ জুন) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি বলেন, ‘ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করতে চাই। সব জায়গায় ক্রিকেট ছড়িয়ে দিতে চাই। কীভাবে রাজশাহী থেকে জাতীয় দলে খেলোয়াড় আসতে পারে, কীভাবে বাংলাদেশ ক্রিকেটকে আরও সমৃদ্ধ করা যায়, তা নিয়ে আলোচনা করবো।’

🎯 ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন

বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ২৫ বছর’ উপলক্ষে রাজশাহীতে অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব–১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি এই গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, ‘আমরা টেস্ট ক্রিকেটকে সামনের দিকে নিয়ে যেতে চাই। এটা একটা লঞ্চপ্যাড হিসেবে দেখছি। বাংলাদেশের মানুষ যেভাবে এই আয়োজনকে গ্রহণ করছে, তা টেস্ট ক্রিকেটের ভবিষ্যতের জন্য ইতিবাচক।’


🏏 রাজশাহী অঞ্চল নিয়ে বিসিবির পরিকল্পনা

  • গ্রেটার রাজশাহী রিজিয়নে প্রিমিয়ার লিগ চালু
  • ১৪, ১৬ ও ১৮ বছর বয়সী পর্যায়ের খেলা দুই দিনের ম্যাচে উন্নীতকরণ
  • ক্রিকেট প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণ
  • স্থানীয় একাডেমি ও অবকাঠামোর উন্নয়নে নতুন পরিকল্পনা

🏟️ রাজশাহী মাঠের প্রশংসায় পঞ্চমুখ বিসিবি সভাপতি

বিসিবি সভাপতি বলেন, ‘এই গ্রাউন্ড এত সুন্দর, এমন আউটফিল্ড অনেক দেশেই নেই। এত সুন্দর উইকেট নেই। এখানে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব ভাই আছেন। দেশব্যাপী যদি আমরা এ রকম ফ্যাসিলিটিজ গড়ে তুলতে পারি, তাহলে অটোমেটিক্যালি ভালো আউটফিল্ড বের হয়ে আসবে।’


🌟 ভবিষ্যৎ প্রজন্মকে লক্ষ্য করে আয়োজন

আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ক্রিকেটের প্রতি ভালোবাসা ও আগ্রহ তৈরি করা এবং সারাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানো। আনন্দ আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষকে ক্রিকেটে আরও সম্পৃক্ত করাও এই কর্মসূচির উদ্দেশ্য।

Previous articleতেজস্ক্রিয়তা নেই, ইউরেনিয়ামও নিখোঁজ—ইরানের পরমাণু রহস্য ঘনিয়ে উঠছে
Next articleগণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ১ জুলাই-৫ আগস্ট সরকারের বিশেষ কর্মসূচি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here