প্রথমবারের মতো বৈদেশিক ঋণ পরিশোধ ছাড়াল ৪ বিলিয়ন ডলার

0
167

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বৈদেশিক ঋণ পরিশোধ ৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের কাছে সুদ ও আসল মিলিয়ে মোট ৪.০৮৭ বিলিয়ন ডলার পরিশোধ করেছে, যা এ পর্যন্ত দেশের সর্বোচ্চ বৈদেশিক ঋণ পরিশোধ।

এর মধ্যে ঋণের মূল অর্থ পরিশোধ করা হয়েছে ২.৫৯৫ বিলিয়ন ডলার এবং সুদ পরিশোধ হয়েছে ১.৪৯ বিলিয়ন ডলার।

এর আগের অর্থবছর ২০২৩-২৪ সালে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ ছিল ৩.৩৭ বিলিয়ন ডলার।

বিশ্লেষকদের মতে, ঋণ পরিশোধের এই ঊর্ধ্বগতি সামষ্টিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারে। তবে এটি বাংলাদেশের ঋণ গ্রহণ এবং পরিশোধের সক্ষমতা বৃদ্ধিরও একটি নিদর্শন।

Previous articleকেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
Next articleসৌদি আরবকে বাংলাদেশে উৎপাদন খাত গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here