বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাব প্রকাশ করেছে। এতে দেখা গেছে, দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৩.৯৭ শতাংশে দাঁড়িয়েছে, যা কোভিড-১৯ মহামারির পর সর্বনিম্ন।
বিবিএস-এর তথ্যমতে, কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ১.৭৯ শতাংশ, শিল্প খাতে ৪.৩৪ শতাংশ এবং সেবা খাতে ৪.৫১ শতাংশ। এছাড়া, দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ২,৮২০ মার্কিন ডলারে পৌঁছেছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২,৭৩৮ ডলার।
বিবিএস-এর হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরে দেশের মোট জিডিপি ৪৬২ বিলিয়ন ডলার বা ৫৫ হাজার ৫২৮ বিলিয়ন টাকা। প্রতি ডলারের গড় বিনিময় হার ধরা হয়েছে ১২০ টাকা ২৯ পয়সা
বিশ্বব্যাংক, আইএমএফ এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) পূর্বাভাস দিয়েছে যে, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৩ থেকে ৩.৯ শতাংশের মধ্যে থাকবে।
বিশ্লেষকরা মনে করছেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, উচ্চ মূল্যস্ফীতি এবং বিনিয়োগে স্থবিরতা জিডিপি প্রবৃদ্ধি হ্রাসের প্রধান কারণ। তবে, রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় মাথাপিছু আয় বৃদ্ধিতে সহায়ক হয
অর্থনীতিবিদরা বলছেন, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, রপ্তানি বৈচিত্র্য এবং কৃষি ও শিল্প খাতে উৎপাদনশীলতা বাড়াতে হবে।






















































