১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদ ১০ শতাংশের নিচে

0
200

ব্যাংক খাতে ঋণের চাহিদা কমে যাওয়ায় ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হার দুই বছরের মধ্যে প্রথমবার ১০ শতাংশের নিচে নেমে এসেছে।

গত বুধবারের নিলামে এ বন্ডের সুদ দাঁড়ায় ৯ দশমিক ৮৯ শতাংশে। মাত্র তিন মাস আগেও এ হার ছিল ১২ দশমিক ৩৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ওইদিন ২ হাজার কোটি টাকারও বেশি ট্রেজারি বন্ড বিক্রি হয়।

ব্যাংকার ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, সুদ কমার পেছনে প্রধানত তিনটি কারণ রয়েছে— ব্যাংক খাতে বাড়তি তারল্য, নিলামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা কেনা এবং সরকারের ধার কম নেওয়া।

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, নতুন বিনিয়োগ কম থাকায় ব্যবসায়ীরা ব্যাংক থেকে কম ঋণ নিচ্ছেন। ফলে তারল্য বেড়েছে। একইসঙ্গে ডলার কেনা তারল্য আরও বাড়িয়েছে। অন্যদিকে, সরকারও ট্রেজারি বন্ড থেকে কম ধার নিয়েছে।

বেসরকারি ব্যাংকের কয়েকজন কর্মকর্তা মনে করেন, সামনে অন্যান্য মেয়াদের ট্রেজারি বিল ও বন্ডের সুদের হারও কমতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “ঋণের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ভালো অবস্থায় থাকা ব্যাংকগুলোর তারল্য বেড়েছে। ফলে তারা ট্রেজারি বিল ও বন্ডে বেশি বিনিয়োগ করছে।”

ব্যাংকারদের মতে, সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা তুলনামূলক নিরাপদ। কারণ এসব বন্ডে সরকারের গ্যারান্টি থাকে, ঋণের সুদের কাছাকাছি মুনাফা মেলে এবং এর বিপরীতে সিআরআর বা এসএলআর সংরক্ষণ করতে হয় না।

Previous articleবাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান ইউরোপীয় মানবাধিকার প্রধান
Next articleতিন মাসে বৈদেশিক ঋণ বেড়েছে ৭.৩৫ বিলিয়ন ডলার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here