খরচ নয়, আগের মৌসুমের সাফল্যেই ফেভারিট লিভারপুল: স্লট

0
182

স্পোর্টস ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগে লিভারপুল কোচ আর্নে স্লট বলেছেন, শিরোপা দৌড়ে তাদের ফেভারিট ধরা স্বাভাবিক। তবে এর পেছনে গ্রীষ্মকালীন দলবদলে তারকা খেলোয়াড় কেনার চেয়ে গত মৌসুমের সাফল্যই বড় কারণ।

গত মৌসুমে ২০তম প্রিমিয়ার লিগ শিরোপা জিতে ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ডে ভাগ বসায় লিভারপুল। নতুন মৌসুমে ফ্লোরিয়ান ভার্টজ, হুগো একিতিকে, জেরেমি ফ্রিমপং, মিলোস কেরকেজসহ কয়েকজন তারকাকে দলে ভিড়িয়েছে তারা। তবে ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড, লুইস দিয়াজ, জারেল কুয়ানসাহসহ গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হারিয়েছে ক্লাবটি। গত মাসে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন দিয়োগো জোতা।

আগামীকাল (রোববার) বাংলাদেশ সময় রাত ৮টায় ওয়েম্বলি স্টেডিয়ামে কমিউনিটি শিল্ডের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মৌসুম শুরু করবে লিভারপুল।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্লট বলেন, “এটা খুবই স্বাভাবিক যে আমরা ফেভারিটদের মধ্যে অন্যতম। কারণ আমরা গত মৌসুমে শিরোপা জিতেছি। আমরা ভালো খেলোয়াড় এনেছি, তবে অন্য দলও তাই করেছে। শুধু বেশি খরচ করার কারণে ফেভারিট হওয়া অদ্ভুত হবে, কারণ আমরা অনেক খেলোয়াড় হারিয়েছিও।”

তিনি আরও যোগ করেন, “আমরা ফেভারিট কারণ গত মৌসুমে দারুণ খেলেছি। আর আমাদের উচ্চাকাঙ্ক্ষা অপরিবর্তিত—প্রতিটি শিরোপার জন্য লড়াই করা।”

Previous articleট্রাম্প–পুতিন বৈঠকের আগে জেলেনস্কির হুঁশিয়ারি: ইউক্রেন ভূখণ্ড ছাড়বে না
Next articleগত বছরের ১৪ আগস্টের পর থেকে এক ডলারও বিক্রি করা হয়নি: গভর্নর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here