কাল ঘোষণা আসছে ইসির নির্বাচনী রোডম্যাপ

0
274

আগামীকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন ইসির সচিব আখতার আহমেদ।

বুধবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি বলেন,
“আমাদের এটার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। আমরা বিষয়টি বুঝি। আপনারা কাল পর্যন্ত অপেক্ষা করুন।”

এর আগে দুপুরে ইসি সচিবালয়ের আরেক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম সরকার জানান, কর্মপরিকল্পনার সবকিছুই চূড়ান্ত হয়ে গেছে। অনুমোদনও মিলেছে। এখন কেবল টাইপিংয়ের কাজ চলছে। খুব শিগগিরই এটি প্রকাশ করা হবে।

সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনও ইঙ্গিত দিয়েছিলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সে হিসেবে তফসিল ঘোষণা করা হবে অন্তত দুই মাস আগে, অর্থাৎ ডিসেম্বরের প্রথমার্ধে।

ইসির রোডম্যাপে ভোটের প্রস্তুতির অংশ হিসেবে দল নিবন্ধন, সীমানা পুনর্নির্ধারণ, নির্বাচন পর্যবেক্ষণ, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংস্কার, নীতিমালা জারি, প্রবাসীদের জন্য আইটি-সাপোর্টেড নিবন্ধন ও পোস্টাল ব্যালট ব্যবস্থা, এবং নির্বাচনী সরঞ্জাম কেনাকাটার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

Previous articleসরকারের কমিটি প্রত্যাখ্যান, নতুন পাঁচ দফা দাবি প্রকৌশল শিক্ষার্থীদের
Next article২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২২,৬০০ কোটি টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here