বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার রোনালদো

0
129

খেলা ডেস্ক

ফুটবলের মাঠে যেমন দাপট দেখিয়েছেন, অর্থের অঙ্কেও এখন সেই দাপটের প্রতিফলন। বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদোর সম্পদের পরিমাণ এখন প্রায় ১.৪ বিলিয়ন ডলার—বাংলাদেশি মুদ্রায় যা ১৭ হাজার কোটি টাকারও বেশি।

৪০ বছর বয়সী এই পর্তুগিজ তারকার সাম্প্রতিক আর্থিক উত্থানের পেছনে রয়েছে সৌদি আরবের ক্লাব আল-নাসর–এর সঙ্গে করা নতুন চুক্তি, যার মূল্য ৪০০ মিলিয়ন ডলারেরও বেশি।

২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত শুধুমাত্র বেতন হিসেবেই রোনালদো আয় করেছেন ৫৫০ মিলিয়ন ডলার। নাইকির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি থেকে বছরে পেয়েছেন প্রায় ১৮ মিলিয়ন ডলার। আর্মানি, ক্যাস্ট্রলসহ আরও অনেক বড় ব্র্যান্ডের প্রচারে যুক্ত থেকে আয় করেছেন ১৭৫ মিলিয়নের বেশি।

২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল-নাসরে যোগ দেওয়ার পরই তিনি ফুটবল ইতিহাসে সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড়ে পরিণত হন। তার বার্ষিক আয় প্রায় ২৩৭ মিলিয়ন ডলার, সঙ্গে ক্লাবের ১৫ শতাংশ শেয়ারও রয়েছে।

রোনালদোর এই অর্জনে তিনি এখন জায়গা করে নিয়েছেন মাইকেল জর্ডান, লেব্রন জেমস, টাইগার উডস, রজার ফেদেরারদের মতো ক্রীড়া–বিলিয়নিয়ারদের কাতারে।

Previous articleজাতীয় নির্বাচন বাংলাদেশের নিজস্ব বিষয়: পররাষ্ট্র উপদেষ্টা
Next articleরাশিয়ার কাছ থেকে ৪৮টি সু–৩৫ যুদ্ধবিমান নিচ্ছে ইরান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here