ঢাকা, শনিবার
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কাজাখস্তান থেকে ১ লাখ টন পরিশোধিত ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে এই জ্বালানি কেনা হবে, যা আন্তর্জাতিক বাজারদরের তুলনায় অনেক কম।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কাজাখস্তানের একটি প্রতিষ্ঠান থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এই ডিজেল আনা হবে। একই সঙ্গে সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাবও অনুমোদিত হয়েছে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম যেখানে প্রতি ব্যারেল ২০০ ডলারের বেশি, সেখানে তুলনামূলক কম দামে এ ক্রয়কে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সরকার বলছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে –সংকটের ফলে সরবরাহব্যবস্থা বিঘ্নিত হওয়ায় বিকল্প উৎস থেকে জরুরি ভিত্তিতে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
এ পরিস্থিতিতে দেশের জ্বালানি সরবরাহ সচল রাখতে নিয়মিত প্রক্রিয়ার বাইরে গিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।























































