ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশনিজস্ব প্রতিবেদক

0
88

আগের ম্যাচে সুপার ওভারের রোমাঞ্চে হার। তবে আজ আর কোনো ভুল হয়নি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

সৌম্য সরকার ও সাইফ হাসানের ব্যাটে গড়া রানের পাহাড়ে স্পিনাররা চড়েছেন সহজেই। দুই ওপেনারের দারুণ সূচনার পর ক্যারিবিয়ানদের বিপক্ষে ২৯৬ রানের পুঁজি তোলে বাংলাদেশ। সৌম্য করেছেন ৮৬ বলে ৯১, সাইফ ৭২ বলে ৮০।

বল হাতে স্পিনাররাই করলেন সব কাজ। নাসুম আহমেদ ১১ রানে ৩ উইকেট, রিশাদ হোসেন ৫৪ রানে ৩ উইকেট নেন। তানভির ইসলামও ছিলেন কার্যকর। এতটাই আধিপত্য দেখায় বাংলাদেশি স্পিনাররা যে মোস্তাফিজুর রহমানকে একটি বলও করতে হয়নি—আন্তর্জাতিক ক্রিকেটে তার জন্য এটি প্রথম অভিজ্ঞতা।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১১৭ রানে। ওপেনার আলিক আথানেজ, আকিম আগুস্ত ও ব্র্যান্ডন কিং সবাই ব্যর্থ। অধিনায়ক শেই হোপও পারলেন না দলকে টেনে নিতে। শেষ দিকে আকিল হোসেন ১৫ বলে ২৭ রান করে কিছুটা লজ্জা সামাল দেন মাত্র।

সিরিজ জিতে মিরাজরা রাখলেন দশম স্থানে অবস্থান। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে পারলে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উপরে ওঠার সুযোগ ছিল।

মিরপুরের ধীর উইকেটে আজও ব্যাটিং সহজ ছিল না, কিন্তু সৌম্য-সাইফের জুটি তৈরি করেছে রেকর্ড। তাদের ১৭৬ রানের উদ্বোধনী জুটি বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ।

ইনিংস বিরতিতেই ম্যাচের ফল অনেকটাই স্পষ্ট ছিল। বোলাররা কাজটা শেষ করে দেন নির্ভার ভঙ্গিতে—বাংলাদেশ পায় নিজেদের ইতিহাসের অন্যতম বড় জয়।

Previous articleযুক্তরাষ্ট্রে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে জনসমর্থন বেড়েছে
Next articleসবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here