যুক্তরাষ্ট্রে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে জনসমর্থন বেড়েছে

0
157

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে জনসমর্থন আরও বেড়েছে। নতুন এক জরিপে দেখা গেছে, দেশটির ৫৯ শতাংশ নাগরিক চান যুক্তরাষ্ট্র সরকার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিক।

রয়টার্স/ইপসস পরিচালিত ছয় দিনের এই জরিপে অংশ নেওয়া ডেমোক্র্যাট দলের ৮০ শতাংশ ও রিপাবলিকান দলের ৪১ শতাংশ এ দাবির পক্ষে মত দিয়েছেন। জরিপটি গত সোমবার শেষ হয়।

জরিপে বলা হয়, ৩৩ শতাংশ মার্কিনি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির বিরোধিতা করেছেন, আর ৮ শতাংশ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রে ক্রমেই ফিলিস্তিনের প্রতি সহানুভূতি বাড়ছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

সম্প্রতি যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও ফ্রান্স স্বাধীন দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তবে ইসরায়েল এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে।

জরিপে আরও বলা হয়, ৬০ শতাংশ মার্কিনি মনে করেন, গাজায় ইসরায়েল অতিরিক্ত হামলা চালিয়েছে। ৩২ শতাংশ এ মতের বিরোধিতা করেছেন।

এর আগের আগস্টের জরিপে ৫৮ শতাংশ মার্কিনি একই মত দিয়েছিলেন। অর্থাৎ দুই মাসে ফিলিস্তিনের পক্ষে সমর্থন বেড়েছে প্রায় এক শতাংশ।

দ্য নিউইয়র্ক টাইমসের এক জরিপে আরও দেখা গেছে, বেশির ভাগ মার্কিনি ইসরায়েলকে বাড়তি অর্থ ও সামরিক সহায়তা দেওয়ার বিরোধী।

বিশ্লেষকেরা বলছেন, দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের জনগণ এখন ইসরায়েল সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন।

Previous articleসাংবিধানিক আদেশ জারি করার এখতিয়ার সরকারের নেই: সালাহউদ্দিন
Next articleওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশনিজস্ব প্রতিবেদক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here