আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল

0
151

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩ হাজার মানুষ। ধ্বংস হয়েছে পাঁচ হাজারের বেশি বাড়িঘর।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, এখন পর্যন্ত অন্তত ১,৪১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৩,১২৪ জন। আফগান রেড ক্রিসেন্ট সোসাইটি আশঙ্কা করছে, আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

রোববার গভীর রাতে পাকিস্তান সীমান্তের কাছে পূর্ব আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার ও নাঙ্গারহার প্রদেশ।

জাতিসংঘের আফগানিস্তান সমন্বয়ক বলেছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় মাঝারি মাত্রার কম্পনও মারাত্মক ক্ষতি ডেকে আনে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাত্র ৮ কিলোমিটার গভীরে, তাই ধ্বংসযজ্ঞ ছিল ভয়াবহ।

Previous articleছাত্র-জনতার ‘মার্চ টু ঢাকা’ ঠেকানোর পরিকল্পনা হয়েছিল গণভবনে — সাবেক আইজিপি মামুনের জবানবন্দি
Next articleচীনের সামরিক কুচকাওয়াজে পুতিন-কিম, বার্তা বৈশ্বিক শক্তির ভারসাম্যে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here