২০২৬ অর্থবছরে প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৪.৬ শতাংশ করল বিশ্বব্যাংক

0
148

চলতি ২০২৫–২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৪.৬ শতাংশ করেছে বিশ্বব্যাংক। এর আগে সংস্থাটি ৪.৮ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল।

মঙ্গলবার ওয়াশিংটনভিত্তিক এই সংস্থার সর্বশেষ গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক অনিশ্চয়তা কমে আসা ও সংস্কার কার্যক্রমের গতি বাড়লে আগামী ২০২৬–২৭ অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে ৬.১ শতাংশে পৌঁছাতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে সরকারি ব্যয় ও বিনিয়োগের গতি বাড়তে পারে, যা শিল্প কার্যক্রমকে শক্তিশালী করবে। তবে চলতি সময়ে রাজনৈতিক ও নীতিগত অনিশ্চয়তা অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর চাপ সৃষ্টি করছে।

বিশ্বব্যাংকের এই সংশোধিত পূর্বাভাস জাতিসংঘ, এডিবি ও আইএমএফসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Previous articleহাদি হত্যা মামলায় পুলিশের তদন্তে নারাজ ইনকিলাব মঞ্চ, কাল সারাদেশে বিক্ষোভ
Next articleগণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকার আহ্বান হাসনাত আব্দুল্লাহর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here