গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকার আহ্বান হাসনাত আব্দুল্লাহর

0
122

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাষ্ট্রকাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি। দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে এবং স্বাধীন কর্মকমিশনের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে চাকরি নিশ্চিত করতে জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, জনগণ এমন বাংলাদেশ চায় না, যেখানে রাষ্ট্র পরিচালনা নির্ভর করবে প্রধানমন্ত্রীর পদধূলির ওপর। এই বাস্তবতা বদলাতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে হবে।

গণসংযোগ শুরুর আগে তিনি জুলাই আন্দোলনে নিহত আদিলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন। এ সময় নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির মনোনীত প্রার্থীসহ দলের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Previous article২০২৬ অর্থবছরে প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৪.৬ শতাংশ করল বিশ্বব্যাংক
Next article২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here