সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং অর্থায়ন নিয়ে আলোচনা চলছে।
সোমবার সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, দ্বিতীয় পদ্মা সেতুর জন্য তিনটি প্রস্তাবনা রয়েছে। এর মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া রুট অন্যতম। এই রুটে সেতু নির্মাণ হলে সড়ক দুর্ঘটনা কমবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রাক-প্রস্তুতির কাজও এগিয়ে যাচ্ছে।























































