নিজস্ব প্রতিবেদক
আইনের ব্যাখ্যা না দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত সন্ত্রাসীদের তালিকা তৈরি করে তাদের বিচারের আওতায় আনা—এমন মন্তব্য করেছেন এনসিপির সংসদ সদস্য ।
রোববার জাতীয় সংসদের অধিবেশনে তিনি বলেন, আইনের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আইনমন্ত্রীর, আর স্বরাষ্ট্রমন্ত্রীর মনোযোগ থাকা উচিত দেশের সন্ত্রাসীদের চিহ্নিত করা এবং ভুক্তভোগীদের বিচার নিশ্চিত করা।
বক্তব্যে তিনি নিজের নির্বাচনী এলাকায় সহিংসতা ও একটি ধর্ষণের অভিযোগ তুলে তদন্ত ও বিচারপ্রক্রিয়ার ধীরগতির সমালোচনা করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।





















































