নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার এবং ডেপুটি স্পিকার দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের স্বার্থে তাঁরা দলীয় পদ ছেড়েছেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার তাঁরা পৃথকভাবে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী –এর কাছে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ উল্লেখ করেন, জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ দলের সব পর্যায়ের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
একই কারণে ডেপুটি স্পিকার কায়সার কামালও বিএনপির নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক পদসহ দলীয় সব পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন।
স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম অধিবেশনেই হাফিজ উদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হবে জাতীয় সংসদ।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান স্পিকার ও ডেপুটি স্পিকারের নিরপেক্ষ অবস্থানের ওপর গুরুত্বারোপ করে বলেন, এখন থেকে তাঁরা আর কোনো দলের নন; তাঁরা পুরো সংসদের স্পিকার।
অধিবেশনে বিরোধী দলের নেতা ও –এর আমির অতীতের সংসদীয় রাজনীতির সমালোচনা করে বলেন, দেশের সংসদ দীর্ঘ সময় কার্যকর ছিল না। নতুন সংসদের কাছে জনগণের অনেক প্রত্যাশা রয়েছে।
অন্যদিকে জাতীয় সংসদ ভবনের সামনে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে । দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, গণতান্ত্রিক অধিকার থেকেই তাঁরা এই কর্মসূচি পালন করেছেন।























































