পুরোনো সংবিধানের কথা বললে হাসিনাকেই মেনে নিতে হবে: নাহিদ ইসলাম

0
58

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক বলেছেন, পুরোনো সংবিধানের প্রসঙ্গ তুললে সাবেক প্রধানমন্ত্রী কেও মেনে নিতে হবে। তাঁর ভাষায়, গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই বর্তমান পরিস্থিতির বৈধতা এসেছে।

মঙ্গলবার কুমিল্লা স্টেশন ক্লাবে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানের হাজারো প্রাণের ত্যাগের ওপর দাঁড়িয়ে আজকের এই আদালত। সংবিধান অনুযায়ী গণঅভ্যুত্থান হয়নি, ইন্টেরিম হয়নি, তারেক রহমানের সরকার হয়নি—এমন যুক্তি তুলে বৈধতা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘গণভোটের রায়কে আদালতে নেওয়া হচ্ছে। জনগণের ম্যান্ডেটকে আদালতের কাঠগড়ায় দাঁড় করালে সেটি মেনে নেওয়া কঠিন হবে। আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না।’

বর্তমান বিএনপি সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং বিচারপ্রক্রিয়া নিশ্চিত করতে হবে। পাশাপাশি, বিভিন্ন ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার দাবিও তোলেন তিনি।

ইফতার মাহফিলে এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।

Previous articleসংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, হুইপ হলেন ছয়জন
Next articleচতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here