চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী

0
113

চতুর্থ শ্রেণি থেকে শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী । তিনি বলেন, এ বিষয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষাও নেওয়া হবে।

মঙ্গলবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, শিক্ষাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সে অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম যুগোপযোগী করতে পাঠ্যপুস্তক পরিমার্জনের উদ্যোগ নেওয়া হবে। ‘উচ্চ মানের বিশেষজ্ঞ দিয়ে কারিকুলাম প্রণয়ন ও পাঠ্যপুস্তক পরিমার্জন করা হবে। এক্ষেত্রে কোনো দলমত বিবেচনা করা হবে না,’ যোগ করেন তিনি।

কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রাথমিক স্তর থেকেই স্বাস্থ্য ও সৃজনশীল শিক্ষাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুল হক পাটোয়ারীর সভাপতিত্বে সভায় মন্ত্রীর একান্ত সচিব প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Previous articleপুরোনো সংবিধানের কথা বললে হাসিনাকেই মেনে নিতে হবে: নাহিদ ইসলাম
Next articleমধ্যপ্রাচ্য পরিস্থিতিতে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার নির্দেশ প্রধানমন্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here