বিগত গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান।
আগামী শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভাটির আয়োজন করেছে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।























































